Thursday, June 4, 2026

বড়সড় আর্থিক প্রতারণার কবলে উসেন বোল্ট

Date:

Share post:

বড়সড় আর্থিক প্রতারণার কবলে পড়লেন পৃথিবীর দ্রুততম ক্রীড়াবিদ উসেন বোল্ট। তাঁর অ‍্যাকাউন্ট থেকে খোয়া গেল কয়েক কোটি টাকা। একটি সংস্থায় বিনিয়োগ করে তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কয়েক কোটি টাকা। এই ঘটনার তদন্ত শুরু করেছে জামাইকার ফিনানসিয়াল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই সেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন উসেন বোল্ট। তাঁর পুরো বিনিয়োগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জামাইকার ফিনানসিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে।

বোল্টের ম্যানেজার জামাইকার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে আমরা এর গভীরে যেতে চাই। বোল্ট এই সংস্থার সঙ্গে ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত। ওর পুরো বিনিয়োগ খতিয়ে দেখা হচ্ছে।”

সূত্রের খবর কয়েকশো কোটি টাকা উধাও বোল্টের অ্যাকাউন্ট থেকে। তবে এখনও টাকার পরিমাণটা সঠিক জানানো হয়নি বোল্টের ম্যানেজারের পক্ষ থেকে।

Related articles

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...