Saturday, April 4, 2026

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ বিতর্ক !

Date:

Share post:

ফের বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)। এবার মাধ্যমিকের (Madhyamik) টেস্ট পেপার বিতর্কের (Test Paper Controversy) জেরে নতুন করে শিরোনামে বোর্ড। টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) শব্দের উল্লেখ ঘিরে জোর চর্চা শিক্ষা মহলে (Education Department)। মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে লেখা ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir in WBBSE Test Paper)। মালদহের রামকৃষ্ণ মিশনের প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হল ৷

বিচারবিভাগের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করছে কেন্দ্র! বিরোধিতায় সরব মমতা

সামনেই মাধ্যমিক। এখন স্কুলে স্কুলে চলছে লাস্ট মিনিট রিভিশন। সাধারণত এই সময়টাতে টেস্ট পেপারের প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকেন পড়ুয়া। আর সেই সময় হঠাৎ করে বিতর্ক। বিতর্ক তৈরি হয়েছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রশ্ন নিয়ে। সেখানে স্থান চিহ্নিতকরণের প্রশ্নে উঠে এসেছে আজাদ কাশ্মীর। ইতিমধ্য়েই এনিয়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরপরই বিতর্ক ছড়িয়ে পড়ে। মধ্যশিক্ষা পর্ষদের (Board of Primary Education) নজর এড়িয়ে কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। অন্যদিকে, স্কুলকর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ইতিহাসে যা ঘটেছে সেটাই ছাত্রদের পড়ানো হয়। বিতর্ক বা ভুল বার্তা দেওয়ার জন্য ওই প্রশ্ন করা হয়নি। এই বিষয়ে পর্ষদের তরফে আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...