Thursday, April 2, 2026

দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি! আশঙ্কাজনক ২ CBI আধিকারিক সহ ৩

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী (Central Investigating Agency) সংস্থার গাড়ি। দুর্ঘটনায় দুই সিবিআই আধিকারিক (CBI Officials) গুরুতর জখম (Critically Injured) হয়েছেন বলে খবর। পাশাপাশি আহত হয়েছেন গাড়ির চালকও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) সাত মাইল এলাকায়। এদিকে দুর্ঘটনার পর আহত সিবিআই আধিকারিক ও গাড়ির চালককে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কোন মামলার তদন্তে তাঁরা যাচ্ছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কোচবিহার থেকে মাথাভাঙা যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সিবিআই আধিকারিকদের গাড়িটির সজোরে ধাক্কা লাগে। সিবিআই- আধিকারিকদের গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

এদিকে দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরেই আটকে পড়েন দুই সিবিআই আধিকারিক। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।

 

 

Related articles

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...