Tuesday, April 7, 2026

বেনজির ! রাতের অন্ধকারে ছাত্রের গোপ*নাঙ্গ কেটে নিয়ে পালালো দুষ্কৃতীরা

Date:

Share post:

বেনজির ! সোমবার রাতের অন্ধকারে দশম শ্রেণির ছাত্রের গোপ*নাঙ্গ কেটে নিয়ে পালালো দুষ্কৃতীরা। আহত ছাত্র মালদহ মেডিক্যেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার সামসির তুষরক্ষা গ্রামে। আহত ছাত্রের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
ছাত্রটির পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্র স্থানীয় বৈদ্যনাথ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।সোমবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমোচ্ছিল ওই স্কুল ছাত্র। এরই মধ্যে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে কয়েকজন দুষ্কৃতী। রাতে হঠাৎই নাবালক ওই ছাত্রের চিৎকার শুনতে পান পরিবারের লোকজন। চিৎকার শুনে ওই ছাত্রের বাবা ছুটে আসেন। দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির উঠোনে। দেখেন তার গোপনাঙ্গ কাটা। ভেসে যাচ্ছে রক্তে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। তড়িঘড়ি ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই মালদহ মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই স্কুল ছাত্রকে।কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়। ওই স্কুল পড়ুয়া ছাত্র জানায়, দু’ জন মুখ ঢাকা অবস্থায় রাতের অন্ধকারে বাড়িতে ঢোকে। একজন তাকে ধরে রেখেছিল। অন্যজন মুহূর্তের মধ্যে যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এর পরে সেখান থেকে পালিয়ে যায়। তবে কাউকেই সে চিনতে পারেনি।কিন্তু রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে হঠাৎ করে ওই ছাত্রকেই টার্গেট কেন? এর পিছনে পুরনো কোনও শত্রুতা থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...