Sunday, June 21, 2026

গায়িকাকে ধ*র্ষণের অভিযোগ, ধৃত পা*নশা*লার ব্য়ান্ড মাস্টার

Date:

Share post:

মহানগরীর (Kolkata)বুকে ফের ধ*র্ষণের অভিযোগ। পানশালার গায়িকাকে (B*ar Singer) ধ*র্ষণের চেষ্টার অভিযোগে ধৃত ওই পা*নশালারই ব্য়ান্ড মাস্টার (Band Master)। গত বছরের ২৮ নভেম্বর ধ*র্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। যদিও এতদিন পরে কেন ঐ মহিলা পুলিশের (Kasba Police Station)দ্বারস্থ হলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম রণবীর জন (Ranveer John)। গায়িকা বলেছেন তাঁকে কসবায় নিজের ফ্ল্য়াটে ডেকে পাঠান পানশালারই ব্য়ান্ড মাস্টার। এরপরই ঐ গায়িকাকে শারীরিক ভাবে হেন*স্থা করা হয় বলে অভিযোগ। কসবা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে অভিযুক্ত এবং অভিযোগকারিণীর পরিচয় দীর্ঘ দিনের। অভিযোগকারিণী ওই গায়িকা অবশ্য় কলকাতারই বাসিন্দা হলেও ধৃত রণবীর লুধিয়ানার (Ludhiyana) বাসিন্দা। বর্তমানেও বেনিয়াপুকুরের (Beniapukur)একটি পানশালায় একসঙ্গে কাজ করতেন তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রতিশ্রুতিমতো কাজ না হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই দুজনের সম্পর্কের অবনতি হয়। এই সংক্রান্ত আলোচনার জন্যই গত ২৮ নভেম্বর গায়িকাকে নিজের ফ্ল্যাটে ডেকেছিলেন রণবীর বলে অভিযোগ। ধৃতকে আজ আদালতে তোলা হয়।

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...