Sunday, April 5, 2026

Arvind Kejriwal: দিল্লিতে বিজেপির ভোট প্রাপ্তির নেপথ্যে কে? লেফটেন্যান্ট গভর্নরকে তোপ কেজরীর

Date:

Share post:

চরমে পৌঁছেছে আপ সুপ্রিমোর সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ। মঙ্গলবার দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের কারনেই বিজেপি ১০৪টি  আসন পেয়েছে। এমনকি ভি কে সাক্সেনা নিজে তাঁকে জানিয়েছিলেন তিনি না থাকলে দিল্লিতে ১০টি আসনও বিজেপি পেত না!

মঙ্গলবার দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে আম আদমি পার্টির প্রধানের মন্তব্য,  ‘‘লেফটেন্যান্ট গভর্নর সম্প্রতি আমাকে বলেছেন, তিনি ছিলেন বলেই দিল্লির পুরভোটে বিজেপি ১০৪টি আসনে জিততে পেরেছে। না হলে ১০টিও পেত না! এমনকী দিল্লির সবকটা লোকসভা আসনে বিজেপির জয় হয়েছে তাঁর জন্যই এমনই নাকি দাবি করেছেন ভি কে সাক্সেনা।

সরকারি খরচে ৩০ জন প্রাথমিক স্কুল শিক্ষককে প্রশিক্ষণ নিতে ফিনল্যান্ডে পাঠাতে উদ্যোগী হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় সেই বিষয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন তিনি। লেফটেন্যান্ট গভর্নরের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শিশুদের শিক্ষার মান নিয়ে ছেলেখেলা করছেন লেফটেন্যান্ট গভর্নর। তিনি চান আমাদের বাড়ির শিশুরা নিরক্ষর হয়ে থাকুক তাতে তাঁদের বেশি সুবিধা হয়। এই সব মানুষেরা আমাদের শিশুদের অশিক্ষিত করে রাখতে চান’।

আরও পড়ুন- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু ৮ ফেব্রুয়ারি

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...