Saturday, March 14, 2026

ভাগবতের সঙ্গে সাক্ষাৎ দুই বিশিষ্ট শিল্পীর, কী নিয়ে আলোচনা?

Date:

Share post:

ছ’দিনের সফরে আজ কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী সোমবার পর্যন্ত থাকবেন ভাগবত। বৃহস্পতিবার দেখা করবেন সমাজের বিশিষ্টজনদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন বাংলার দুই নামী ধ্রুপদী শিল্পী রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদার। দু’জনেই জানিয়েছেন বৈঠকে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে। যদিও নিশ্চিত যাবেন কিনা সেব্যাপারে এখনও স্পষ্ট করে কিছুই জানাননি তাঁরা।



আরও পড়ুন:নজরে চব্বিশ! ফের নাড্ডাতেই ভরসা বিজেপির শীর্ষ নেতৃত্বের

বুধবার রাতে কলকাতায় এসে আগামী সোমবার পর্যন্ত থাকবেন ভাগবত।আগামিকালই সাক্ষাৎ করবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েক জন প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে। শেষ দিন শহিদ মিনারে হবে সঙ্ঘের প্রকাশ্য কর্মসূচি। বাকি তিন দিন সাংগঠনিক বৈঠক। আরএসএস সূত্রে জানা গিয়েছে, শহিদ মিনার ছাড়া বাকি কর্মসূচির সবটাই রুদ্ধদ্বার।

এরমধ্যেই ভাগবতের বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে জল্পনা ছড়িয়েছে। সঙ্ঘের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে কলকাতায় দেখা করবেন ভাগবত। গোটাটাই হবে রুদ্ধদ্বার। সেই কর্মসূচি কোথায় হবে বা কারা আসবেন সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছুই বলা হয়নি। সঙ্ঘের পূর্বক্ষেত্রের সঙ্ঘচালক অজয়কুমার নন্দী বলেন, ‘‘আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা কে কে আসবেন, সেটা বুধবারের আগে জানা যাবে না। আশা করা হচ্ছে ২৫ থেকে ৩০ জন উপস্থিত থাকবেন।’’

সঙ্ঘের তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরে পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন ভাগবত। সঙ্ঘ নিয়ে আলোচনা করেছেন। এ বার তাঁদেরই একসঙ্গে কলকাতায় আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, সব বৈঠক কলকাতার সদর দফতর কেশব ভবনে হলেও ওই কর্মসূচিটি অন্য কোথাও হবে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...