Wednesday, June 24, 2026

মাঘের শুরুতেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ফের জাঁকিয়ে ঠান্ডা কবে?

Date:

Share post:

মকর সংক্রান্তির দিন কয়েক আগে উধাও হয়েছিল কনকনে শীত। তবে মাঘের শুরুতেই ফের তাপমাত্রার পারদ নিম্মমুখী।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার রাজ্যের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন:Weather Forecast:মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী, সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

মাঘের শুরুতেই কেন বৃষ্টি? হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে তৈরি হয়েছে জলীয় বাষ্প। এর ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।

দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।ঘন কুয়াশায় ঢেকে থাকবে কলকাতা। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটেও যাবে।


বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...