Saturday, April 4, 2026

রাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম-এ স্পোর্টস মেডিসিন সেন্টার

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্যোগে ক্রীড়াবিদদের স্বার্থে ও তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে তৈরী হয়েছে অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন বিভাগ। সেখানেই রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) বুধবার ওই ভবন ও সেখানকার পরিকাঠামো পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে একটি তিন মিনিটের ছোট্ট ভিডিওর মাধ্যমে ওই বিভাগের পরিকাঠামো ও প্রযুক্তিগত খুঁটিনাটি তুলে ধরেন হাসপাতালের অধিকর্তা মণিময় ভট্টাচার্য। তিনি বলেন এই চিকিৎসা কেন্দ্রে একই ছাদের তলায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে স্পোর্টস কার্ডিওলজি, স্পোটর্স ফিজিওলজি, স্পোর্টস ইনজুরি, স্পোর্টস পার্সনালরা ই সুবিধা পাবেন আগাম বুকিং এর মাধ্যমে।

মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, ‘এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তিনি চান সমস্ত ক্ষেত্রের মত খেলাধুলার জগতেও বাংলাই দেশকে পথ দেখাবে।’ মন্ত্রী জানিয়েছেন খেলাধুলার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থা সঙ্গে কথা বলে ও খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ছাড়াও তাদের ফিটনেস পরীক্ষা করার সমস্ত রকম পরিকাঠামো থাকছে এখানে।

আরও পড়ুন- অমর্ত্য সেনকে নিয়ে শুভেন্দুর মন্তব্যকে কুৎসিত-কুরুচিকর-নিন্দনীয় বলে তোপ কুণালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...