Thursday, June 25, 2026

অমর্ত্য সেনকে নিয়ে শুভেন্দুর মন্তব্যকে কুৎসিত-কুরুচিকর-নিন্দনীয় বলে তোপ কুণালের

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে চূড়ান্ত কুরুচিকর, নিন্দনীয় বলে মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অমর্ত্য সেন একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি ভারতের গর্ব, তিনি বাঙালির গর্ব। তাঁর সমস্ত পর্যবেক্ষণই যে আমাদের পছন্দ হবে তা হতে পারে না। তার অর্থ কিন্তু এই নয় যে, যে কোনও ভাষায় তাঁকে আক্রমণ করা যায়। শুভেন্দু বলছেন, পোস্ট পোল ভায়োলেন্সের সময় তিনি কোথায় ছিলেন ! তালিবানদের পরামর্শ দেওয়ার কথা বলছেন! এটা অত্যন্ত কুৎসিত এবং নিন্দনীয়।
এদিন কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন কি না এটা অত্যন্ত চর্চিত একটি রাজনৈতিক বিষয়। এ নিয়ে অধিকাংশই ‘হ্যাঁ’ বলেন। আবার কেউ কেউ ‘না’ বলেন। অমর্ত্য সেন তাঁর নিজস্ব পর্যবেক্ষণে এই বিষয়ে একটি মন্তব্য করেছেন। সেটা আপনার পছন্দ নাও হতে পারে। তা বলে এই ভাষায় আক্রমণ ? এরপরই কুণালের কটাক্ষ, অমর্ত্য সেনকে ভারতে এলে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাকেত গোখলেকে পুলিশের গ্রেফতারের কথা।
সাকেতের মতো অমর্ত্য সেনকে গুজরাট পুলিশ গ্রেফতার করতে পারে এয়ারপোর্ট থেকে। আবার শুভেন্দু অধিকারী অমিত শাহকে গিয়ে বলতে পারে এখনই ইডি- সিবিআই পাঠান অমর্ত্য সেনের কাছে। নিদেন পক্ষে তাঁর বাড়ির সামনে দুটো পটকা ফাটিয়ে এনআইএ চাইতে পারেন।এমনকী অমর্ত্য সেন যেন সীমান্ত এলাকায় না যান। সেক্ষেত্রে আবার বিএসএফ গ্রেফতার করতে পারে।
কুণালের সাফ কথা, শুভেন্দু পাগলের প্রলাপ বকছেন।ওর রুচি, চিন্তাভাবনা যে কতটা কুৎসিত, নিম্নমানের, নিজেই সেই পরিচয় রেখেছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...