Tuesday, June 23, 2026

ভুয়ো সুপারিশ পত্রে বাবার স্কুলেই শিক্ষকতা ছেলের !

Date:

Share post:

ফের ভুয়ো শিক্ষকের (Fake teacher)পর্দা ফাঁস। বাবা যে স্কুলের প্রধান শিক্ষক সেখানেই ভুয়ো সুপারিশ পত্র দেখিয়ে শিক্ষকতা করছেন ছেলে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। গোথা এ আর হাইস্কুলের (Gotha A R HighSchool)ঘটনায় কড়া পদক্ষেপ করার বলে বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)।

জানা যায় গোথা এ আর হাইস্কুলে ভূগোলের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন যিনি তাঁর ভূগোল বিষয় নিয়ে কোনও পড়াশোনাই নেই। অভিযোগ, এক পাশ করা শিক্ষকের সুপারিশপত্র জাল করে বাবার স্কুলে চাকরি নেন ছেলে। প্রধানশিক্ষক আশিস তিওয়ারি৷ অভিযোগ, ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই শিক্ষকতার সুযোগ করে দিয়েছেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)সূত্রে জানা যায় আতাউর রহমানের নামের ব্যক্তির নামে সুপারিশ গিয়েছিল, অনিমেষ তিওয়ারির নামে নয়। তাহলে এমন ঘটনা ঘটল কীভাবে? সাধারণত প্রত্যেক নিয়োগপত্রে একটি মেমো নম্বর থাকে। অভিযোগ উঠছে সেই মেমো নম্বর এক রেখে অনিমেষ নিজের নাম বদলে দেন নিয়োগপত্রে। আবার অন্যদিকে যে শিক্ষকের নিয়োগপত্র জাল করে অনিমেষ চাকরি পেয়েছেন তিনিও মুর্শিদাবাদের বেলডাঙার একটি স্কুলে কর্মরত। এরপরই ডিআইজি সিআইডিকে এজলাসে তলব করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...