Monday, April 13, 2026

কার্টুনকাণ্ডে স্বস্তিতে অম্বিকেশ মহাপাত্র! ১১ বছর পর অব্যহতি আলিপুর আদালতের  

Date:

Share post:

একাধিক রাজনৈতিক ব্যক্তির (Politicians) ব্যঙ্গচিত্র (Cartoon) সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার পর রাতারাতি এফআইআর (FIR) এবং পরবর্তীতে গ্রেফতার (Arrest) পর্যন্ত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপক (Professor) অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra)। দীর্ঘ ১১ বছর তাঁর বিরুদ্ধে মামলা চলেছিল। অবশেষে সমস্ত মামলা থেকে অব্যহতি পেলেন এই বামপন্থী অধ্যাপক। শুক্রবার আলিপুর আদালত (Alipore Court) তাঁকে সমস্ত মামলা থেকে মুক্ত করল।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ এপ্রিল অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে এফআইআর দায়ের করা হয়েছিল, সেই মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (CJM) এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন অম্বিকেশ। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান। অবশেষে শুক্রবার মিলল রেহাই।

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) যে ধারায় অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, সেই ধারাটি অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ফলে অম্বিকেশের বিরুদ্ধেও মামলা অস্তিত্বহীন হয়ে পড়ে।

 

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...