Thursday, April 9, 2026

এবার NRC-CAA ইস্যুতে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা সুইজারল্যান্ডেও

Date:

Share post:

ভারতের (India) মতো এবার বিদেশেও CAA-NRC নিয়ে বিক্ষোভ। শুধু বিক্ষোভই নয়, উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে সুইজারল্যান্ডের থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সুইজারল্যান্ডের (Switzerland) এক প্রভাবশালী মানবাধিকার সংগঠন যোগীর বিরুদ্ধে এই ফৌজদারি মামলা দায়ের করেছে। অভিযোগ পত্রে বলা হয়েছে, CAA বিক্ষোভ রুখতে বহু মানুষের উপর দমন-পীড়ন ও অত্যাচার করেছেন যোগী।

জানা গিয়েছে, “গের্নিকা 37 চেম্বারস” নামের ওই মানবাধিকার সংগঠনটি সুইজারল্যান্ডের হলেও গোটা বিশ্বজুড়ে কাজ করে তারা। মূলত, বিশ্বের একাধিক দেশের দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে এই সংগঠনটি তৈরি। সুইজারল্যান্ডের আদালতে তাঁরা যোগীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতারর বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করেছে। সংগঠনটির অভিযোগ, ২০১৯-২০ সালে ভারতজুড়ে যখন CAA এবং এনআরসি বিরোধী বিক্ষোভ চলছিল, সেসময় যোগীর নির্দেশে ব্যাপক দমন-পীড়ন নীতি নিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। সংগঠনের দাবি, যোগীর নির্দেশেই ওই সময় বহু মানুষকে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে। খু*ন পর্যন্ত হতে হয়েছে। যা মানবতার প্রতি অবিচার।

সংস্থার আরও অভিযোগ, ২০১৯ সালে যোগী নিজেই NRC-CAA নিয়ে একটি বক্তৃতায় বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে “বদলা” নিতে হবে। এতেই বোঝা যায় পুলিশ প্রতিহিংসাবশত পদক্ষেপ করছে। এবং তাতে মুখ্যমন্ত্রীর মদত রয়েছে।

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...