Saturday, April 4, 2026

BSF-BGBর যৌথ উদ্যোগ! মৃ*ত মাকে শেষবারের মতো ‘জিরো লাইনে’ দেখলেন মেয়েরা

Date:

Share post:

বছর দেড়েক আগে শেষ দেখা হয়েছিল মায়ের সঙ্গে। মা থাকতেন ভারতে (India) আর দুই মেয়ে বিয়ের পর চলে গিয়েছিলেন পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh)। বছর দেড়েক আগে ভারতে বাপের বাড়ি এসেছিলেন দুজনেই। সেখানে কিছুদিন থেকে ফের শ্বশুরবাড়ি ফিরে যান দুজনেই। তখনই মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ। এরপরই দুই সংসারের মধ্যে কাঁটাতারের বেড়া মাথা তুলে দাঁড়ায়। মা বেঁচে থাকাকালীন সেই সীমানা আর পেরনো হয়নি। এরই মধ্যে শুক্রবার আচমকাই নদীয়ার (Nadia) শক্তিনগর জেলা হাসপাতালে মৃত্যু হয় মা ফজিলা বিবির। মায়ের এমন মর্মান্তিক খবর পেয়ে কেঁদে ভাসান দুই মেয়ে। মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল তবে কী শেষ দেখাটুকুও হবে না? তবে মুশকিল আসান করল বিএসএফ (BSF) ও বিজিবির (BGB) যৌথ বাহিনী। এরপরই বাংলাদেশের বাসিন্দা দুই মেয়ে রাবিয়া বিবি ও সখের বানু দেখতে পেলেন তাঁদের মাকে।

তবে পরিবার সূত্রে খবর, ফজিলা বিবির মৃত্যুর পর উপায় না দেখে তাঁর ছেলেরা বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি শোনার পর বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে। দুই সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফজিলা বিবির মৃতদেহ নিয়ে যাওয়া হবে জিরো লাইনে। এরপরই খবর দেওয়া হয় রাবিয়া বিবি ও সখেরা বানুকে।

শুক্রবার হাটখোলা গ্রামে কাঁটাতারের গেট সংলগ্ন ৯৩ নম্বর পিলারের কাছে ফজিলা বিবির মৃতদেহ রাখা হয়। এরপর বিএসএফ জওয়ানরা পরিবারের লোকেদের সেখানে নিয়ে যান। কাঁটাতারের ওপারে দুই মেয়ে দাঁড়িয়ে মাকে শেষবারের মতো দেখেন। এরপর সকলের উপস্থিতিতে কাফন তুলে শেষ বারের মতো মায়ের মুখ দেখেন দুই মেয়ে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...