Saturday, June 27, 2026

দলের সাংগঠনিক বৈঠকে মঞ্চে জায়গা পেলেন না রাহুল সিনহা!

Date:

Share post:

দলের সাংগঠনিক বৈঠকে মঞ্চে জায়গা পেলেন না প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা। শ্রোতাদের আসনের পিছনের সারিতে প্রথমে বসেন তিনি।এরপর সুনীল বনশল তাঁকে সামনের সারিতে বসতে বলেন।যদিও বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে যান তিনি।

শনিবার দুর্গাপুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে এই ছবি ধরা পড়ে। যোগ দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী , শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল-সহ অন্যান্যরা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এই বৈঠক ডাকা হয়েছিল। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহল সিনহাকে কোনও গুরুত্ব না দেওয়ায় ফের প্রকাশ্যে বিজেপির অন্দরের নব্য-পুরনোদের দ্বন্দ্ব।

মঞ্চে না উঠলেও পরে সামনের সারিতে এসে বসেন রাহুল। এরপর মধ্যহ্নভোজ সেরে বৈঠক স্থল ছাড়েন তিনি। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে রাহুল সিনহা। বহু নতুন মুখ এসেছে। অনেকে দল ছেড়েছেন।কিন্তু রাহুল সিনহা বিজেপি ছাড়েননি। দুর্দিনেও দলের পাশ থেকেছেন। যদিও এদিনের ঘটনায় তিনি যে বেশ ক্ষুব্ধ তা স্পষ্টতই বোঝা গিয়েছে। এদিনের বৈঠকে নব্য-পুরনোদের দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন সুনীল বনশল। সকলকে কড়া বার্তা দিয়ে বলেন, সকলকে নিয়ে আসুন। পুরনোদের ডাকুন। যিনি নিজে এখন দায়িত্বে আছেন আগামিদিনে তিনি সেই দায়িত্বে নাও থাকতে পারেন। তিনিও প্রাক্তন হবেন একদিন। কাজেই সেটা বুঝে কাজ করুন।” তার এই কড়া বার্তা আদৌ বঙ্গ বিজেপিকে অক্সিজেন জোগায় কিনা সেটা সময়ই বলবে।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...