Monday, April 6, 2026

প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু ও কাশ্মীরে ফের বিস্ফোর*ণ! আ*হত পুলিশকর্মী

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু ও কাশ্মীরে পর পর বিস্ফোরণ। গত ২৪ ঘণ্টায় তৃতীয় বার বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু। এ বার বিস্ফোরণটি হয়েছে জম্মুর সিদদার বাজালতা এলাকায়।

আরও পড়ুন:বো*মাতঙ্ক: মস্কো থেকে গোয়াগামী বিমানের অবতরণ উজবেকিস্তানে

শনিবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ জানিয়েছে, একটি ডাম্পার ট্রাকের ট্যাঙ্ক ফেটে বিস্ফোরণ ঘটেছে। শনিবার মধ্যরাতের কিছু পরে টহলরত এক পুলিশকর্মী একটি ট্রাক আটকান। তল্লাশির জন্য ট্রাকটি আটকানোর কয়েক মুহূর্তের মধ্যে তার ইউরিয়া ট্যাঙ্ক ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা।

বিস্ফোরণ জখম হয়েছেন এক পুলিশকর্মী। জানা গেছে তিনি চিকিসাধীন অবস্থায় স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন । তা।র অবস্থা স্থিতিশীল বলে সেনা সূত্রে খবর।

ইউরিয়া ট্যাঙ্ক ট্রাকের ইঞ্জিন থেকে দূষিত পদার্থ সরিয়ে ইঞ্জিন পরিষ্কার রাখতে সাহায্য করে। সেই ট্যাঙ্ক ফেটেই বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এটি নিছক কোনও দুর্ঘটনা নয়। এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...