Wednesday, June 24, 2026

বামেদের সংগঠন ABTA-র টেস্ট পেপারেও এবার ‘আ*জাদ কাশ্মীর’!

Date:

Share post:

যে বামপন্থীরা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে এত চিৎকার করে গলা ফাটালেন, সেই বামেদের সংগঠন এবিটিএ টেস্ট পেপারে এবার ‘আজাদ কাশ্মীর’ এল কী করে! প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও। ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) বিতর্ক যেন কিছুতেই থামতেই চাইছে না। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের (Madhasiksha Parsad) প্রকাশিত টেস্ট পেপারেও (Test Paper)’আজাদ কাশ্মীরে’র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। সেই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয় শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবার সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে সেই ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) শব্দের উল্লেখ। দেখা যায় টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর কী’, এই প্রশ্ন রাখা হয়। সঠিক উত্তর লিখলে ২ নম্বর পাওয়া যাবে। বিষয়টি সামনে আসতেই ওই অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবিটিএ-এর তরফে।

সামনেই এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা। কিন্তু বারবার এই ধরণের ‘ভুল’ থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই মনে করছেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের পর এবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বামপন্থী শিক্ষক সংগঠন ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। মাধ্যমিকের (Madhyamik 2023) টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? উঠছে প্রশ্ন। যে শব্দবন্ধ এতটা স্পর্শকাতর,সেই ‘ আজাদ কাশ্মীর’ কীভাবে বইয়ের পাতায় উঠে আসছে তা নিয়েই জোরদার হচ্ছে সমালোচনা। এবিটিএ-এর তরফে সুকুমার পাইন বলেন, এটা একেবারেই কাঙ্খিত নয়। কীভাবে মডারেটরদের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...