Friday, April 3, 2026

West Midnapore: জাতীয় সড়কে ভয়াব*হ দুর্ঘট*না! লরির ধাক্কায় মর্মা*ন্তিক পরিণতি চিকিৎসকের

Date:

Share post:

ঘন কুয়াশার জের নাকি পরিকল্পনা? রাস্তা ঠিকমতো দেখতে না পেয়ে প্রাইভেট গাড়িতে (Private Car) সজোরে ধাক্কা লরির। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। মৃত চিকিৎসকের নাম গৌতম মুখোপাধ্যায় (Goutam Mukherjee) (৪৫)। জানা গিয়েছে, সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে উলটোদিক থেকে আসা লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। আহত হন আরও ৩ জন। আহতদের চিকিৎসার মকরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার ভোরে খড়গপুর (Kharagpur) থেকে প্রাইভেট গাড়িতে করে দীঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ মোট পাঁচ জন। তবে আচমকাই একটি লরি জাতীয় সড়কে ওই প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলে গাড়ির সামনের অংশে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর প্রাইভেট কার থেকে যাত্রীরা নেমে ওই লরি চালককে আটক করেন এবং বচসায় জড়িয়ে পড়েন।

এরপর চালক লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় লরির সামনে দাঁড়িয়ে বাধা দেন। আর তারপরই তাঁর ওপর দিয়ে চলে যায় লরিটি। ঘটনাস্থলেই লরির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কী প্রকৃতই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন? মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...