Tuesday, June 23, 2026

আল নাসেরের হয়ে অভিষেক রোনাল্ডোর, প্রথম ম‍্যাচে সমর্থকদের হতাশ করলেন সিআরসেভেন

Date:

Share post:

রবিবার অবশেষে আল নাসেরের হয়ে অভিষেক হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। গত বৃহস্পতিবার সৌদিতে প্রথম ম্যাচ খেলে ফেললেও, সেটা ক্লাবের জার্সিতে ছিল না। সেই ম‍্যাচে লিওনেল মেসিদের বিরুদ্ধে গোলও করেন তিনি। আর তাই রবিবার আল নাসেরের বিরুদ্ধে তাঁর অভিষেক দেখতে কানায় কানায় ভর্তি ছিল মাঠ। কিন্তু অভিষেক ম‍্যাচে হতাশ করলেন সিআরসেভেন। মাঠে নামলেন, কিন্তু পেলেন না একটিও গোল। রোনাল্ডো গোল না পেলেও ইত্তেফাক এফসিকে ১-০ গোলে হারায় আল নাসের।

ম‍্যাচে ৩১ মিনিটে আব্দুল মজিদের ক্রস থেকে হেডে গোল করেন আল নাসেরের তালিস্কা। রোনাল্ডো নিজে প্রভাব ফেলতে ব্যর্থ হলেও দলের জয়সূচক গোলের সময় উদযাপনে কার্পণ্য করেননি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গেই মাঠ ঘুরে উদযাপন করেন দলের জয়। খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করার একটি ভাল সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু তাঁর শট বার উঁচিয়ে চলে যায়। ম‍্যাচে পর্তুগিজ তারকা গোল করতে না পারলেও তাঁর পায়ে বল পড়লেই চিৎকার করেছেন আল নাসের সমর্থকরা।

প্রথম ম্যাচে গোল করার অনেক চেষ্টা করেন রোনাল্ডো। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটও মারেন। এমনকি বক্সের মধ্যে বাইসাইকেল কিকও নেন। কিন্তু কোনও ক্ষেত্রেই গোলের দরজা খুলতে পারেননি সিআরসেভেন।


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...