Saturday, June 27, 2026

হকি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের কারণ হিসাবে সুযোগ নষ্টকে দায়ী করলেন হকি ইন্ডিয়ার সভাপতি

Date:

Share post:

রবিবার হকি বিশ্বকাপের ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাডেন ডেথে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। আর এই হারের জন্য খেলোয়াড়দের সুযোগ নষ্টকে দায়ী করছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে।

এই হার নিয়ে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে বলেন,”আমরা ম্যাচ জেতার প্রচুর সুযোগ পেয়েছি। আমরা আলোচনা করছিলাম যে ম্যাচ জিততে গেলে পেনাল্টি কর্নার কাজে লাগাতে হবে। কিন্তু আমরা একের পর এক সুযোগ হারিয়েছি। এরপর, আমরা পেনাল্টি শুটআউটে জেতার সুযোগ তৈরি করি। আমরা দুটো সুযোগ পাই। আমাদের গোলরক্ষক দুটি গোল বাঁচায়, আর আমাদের জেতার সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেটিও আমরা হাতছাড়া করি।”

রবিবার ৩-১ গোলে এগিয়ে থেকেও ৩-৩ ফলে কিউইদের সঙ্গে ড্র করে ভারত। এরপর সাডেন ডেথে ৫-৪ ফলে পরাজিত হয় টিম ইন্ডিয়া। আর এর জেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় আয়োজক ভারত।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...