Saturday, June 13, 2026

কিউইদের হোয়াইটওয়াশ ভারতের, তৃতীয় একদিনের ম‍্যাচে নিউজিল্যান্ডকে হারাল ৯০ রানে

Date:

Share post:

তিন ম‍্যাচের একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। মঙ্গলবার তৃতীয় একদিনের ম‍্যাচে কিউইদের বিরুদ্ধে ৯০ রানে জিতল ভারতীয় দল। এই জয়ের ফলে সিরিজে ফলাফল ৩-০। ভারতের হয়ে শতরান শুভমন গিল এবং রোহিত শর্মা। ম‍্যাচের সেরা শার্দুল ঠাকুর। সিরিজ সেরা শুভমন গিল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল এবং রোহিত শর্মার শতরান। ১০১ রান করেন রোহিত। ১১২ রান করেন শুভমন গিল। ৩৬ রান করেন বিরাট কোহলি। ২৫ রান করেন শার্দুল ঠাকুর। ইশান কিষান করেন ১৭ রান। ৫৪ রান করেন হার্দিক পান্ডিয়া। কিউইদের হয়ে তিনটি করে উইকেট নেন জাকুব ডাফি এবং টিকনার। একটি উইকেট নেন ব্রেশওয়েল।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৯৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। কিউইদের হয়ে ১৩৮ রানের ইনিংস খেলেন কনওয়ে। হেনরি নিকোলাস করেন ৪২ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব। দুটি উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং উমরান মালিক।


Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...