Thursday, June 25, 2026

ফ্রেঞ্চ কাপে পিএসজি-র হয়ে ঝড় তুললেন এমবাপে, একাই করলেন ৫ গোল

Date:

Share post:

ফ্রেঞ্চ কাপে গোটা বিশ্ব দেখল এমবাপে ঝড়। সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে খেলতে নামে পিএসজি। সেই ম‍্যাচে তৃতীয় ডিভিশনের ক্লাব পায়েস দি ক‍্যাসেকে ৭-০ গোলে উড়িয়ে দেয় এমবাপে-নেইমাররা। একাই পাঁচ গোল করেন এমবাপে। বাকি দুটি গোল করেন নেইমার এবং সোলার।

ম‍্যাচে ২৯ মিনিটে নুনো মেন্ডেসের ক্রস থেকে প্ৰথমে গোলবন্যার সূচনা করেন এমবাপে। তারপরে ৩৪ এবং ৪০ মিনিটে আরও দুটো গোল করে বিরতির আগেই মাত্র ১২ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে যান তারকা। ৩৩ মিনিটে গোল করেন নেইমারও। স্কিলের প্রদর্শনী সমেত গোলদাতা হিসাবে নাম লিখিয়ে যান তিনি। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় পিএসজি। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করেন এমবাপে ৫৬ এবং ৭৯ মিনিটে। আর ৬৪ মিনিটে আরেকটি গোল করেন কার্লোস সোলার। সোলারকে দিয়ে আরও একটা গোল করান নেইমার। ফ্রেঞ্চ কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজিকে খেলতে হবে এবার মার্সেইয়ের বিপক্ষে।

ম‍্যাচে এদিন মেসিকে বিশ্রাম দিয়ে কোচ গ্যালতিয়ের এই ম্যাচে নামিয়েছিলেন এমবাপে, নেইমার দুজনকেই। তারপরেই গোটা ম্যাচে চলে গোলের ঝড়। চলতি সিজনে এই নিয়ে এমবাপে ২৪ ম্যাচে ২৫ গোল হয়ে গেল। পিএসজির জার্সিতে সবমিলিয়ে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ১৯৬। আর চার গোল করলেই ক্লাবের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোলদাতা হয়ে যাবেন তিনি। এর আগে কোনও পিএজসি তারকা কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে পাঁচ গোল করতে পারেননি। এই প্ৰথমবার সেই কীর্তি অর্জন করলেন এমবাপে।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...