Saturday, April 4, 2026

মঙ্গলবারেই তাপস-কুন্তলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

Date:

Share post:

ইডির (ED) হাতে আগেই গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেবার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের মুহূর্তে তিনি আঙ্গুল তোলেন মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মন্ডলের (Tapas Mondal) দিকে। তল্লাশিতে কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে তিনটি পেনড্রাইভ এবং কালো ডায়েরি উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। সেখানে বেশ কিছু বি*স্ফোরক তথ্য উঠে এসেছে বলে ইডি (ED) সূত্রে খবর। এরপরই তাপস মন্ডলকে নিয়োগ দু*র্নীতির তদন্তে ফের তলব করা হয়।

সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে চলেছেন মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল। নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে ডায়েরি এবং পেনড্রাইভ উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ডায়েরিতে সাঙ্কেতিক লেখা ও সংখ্যা দেখে একাধিক রহস্যের অনুমান করছেন ইডির তদন্তকারীরা। তাপস মন্ডলের অভিযোগের ভিত্তিতে কুন্তল ঘোষকে গ্রেফতার করার পর কুন্তলপাল্টা তাপস মন্ডলের দিকেই অভিযোগ ছুড়ে দেন। যদিও এই বিষয়ে তাপসকে সরাসরি কিছু জিজ্ঞেস করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সূত্রের খবর কুন্তলের জিজ্ঞাসাবাদ পর্বে ভিডিওগ্রাফির সাহায্য নিয়েছেন তদন্তকারী অফিসারেরা। সেইসব তথ্য তুলে ধরে তাপস মন্ডল এবং কুন্তল ঘোষের মুখোমুখি জিজ্ঞাসাবাদে দু*র্নীতির রহস্যের সমাধান হয় নাকি কোনও নতুন রহস্য উঠে আসে এখন সেটাই দেখার।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...