Saturday, June 27, 2026

Weather Update : কুয়াশার চাদরে মোড়া মঙ্গলের মহানগরী !

Date:

Share post:

সরস্বতী পুজোয় (Saraswati Puja) জাঁকিয়ে শীত (Winter) যে থাকবে না সে কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সোমবার দিনভর গরম অনুভূত হওয়ার পর মঙ্গলের সকালে কুয়াশায় (Deep Fog) ঢাকল তিলোত্তমা (Kolkata)। ভোর থেকে ঘন কুয়াশার জেরে কার্যত গাড়ি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে ড্রাইভারদের। আগামী পাঁচ থেকে সাত দিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা (Temperature) জানিয়ে দিল হাওয়া অফিস (Alipore Weather Department)।

মাঝে আর মাত্র একটা দিন তারপরই বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণতন্ত্র দিবস পালিত হবে। ঐদিন আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো এবার কার্যত উষ্ণ হতে চলেছে বলেই মত হাওয়া অফিসের কর্তাদের। সরস্বতী পুজোর দুপুরে ঘাম ঝরতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারের ভোর থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা সেই আভাস দিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট চোখে পড়ছে। এমন অবস্থা যে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। অন্যদিকে আবার ঘন কুয়াশার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর বাসন্তীতে। স্বচ্ছ দৃশ্যমান্যতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ল হলুদ ট্যাক্সি। ঘন কুয়াশার জেরে সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া শিয়ালদহ শাখায় অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এর মাঝেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মারাত্মক রেল দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃ*ত্যু হল এক ভ্যানচালকের। সূত্রের খবর, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর মাঝে ভ্যানের চাকা রেললাইনে আটকে যায়। সেই সময় হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন আসছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রেন চালক ভ্যান দেখতে না পেয়ে সোজা ধাক্কা মারেন। ঘটনাস্থলে মৃ*ত্যু হয় চালকের আ*হত আরও এক।

Related articles

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...