Saturday, June 27, 2026

মর্মা*ন্তিক! নদীতে ভেসে উঠল একই পরিবারের ৩ শিশু সহ ৭ সদস্যের দেহ

Date:

Share post:

নদীতে ভেসে উঠল একই পরিবারের ৭ সদস্যের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুণেতে (Pune)। পুণের ভিমা (Bhima River Pune) নদীর বিভিন্ন স্থান থেকে প্রথমে চার ও পরে তিনটি দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। পরিবারের ৭ সদস্যের মধ্যে ৩ শিশু (Childs) রয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, গত ১৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে পুণের দোন্ড এলাকার ভিমা নদী থেকে চারটি দেহ উদ্ধার করা হয়েছিল। বাকি দেহগুলির খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে বুধবার সকালে বাকি তিন দেহের খোঁজ পাওয়া যায়। এদিকে মৃতদের কল ডেটা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সাতজন একই পরিবারের সদস্য। তবে পুলিশের প্রাথমিক অনুমান ছিল, প্রত্যেকেই আত্মহত্যা করেছেন। যদিও সবদিক খতিয়ে দেখে আরও কিছু তথ্য হাতে আসে পুলিশের। যার ভিত্তিতে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়।

ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে পুণে রুরাল পুলিশ (Pune Rural Police)। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০২ ধারায় এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পরিবারের একজন সদস্য এখনও জীবিত আছেন। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মহিলা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। লোকলজ্জার ভয়ে ওই পরিবার মহিলার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছিল। স্থানীয়দের দাবি, অপমানের হাত থেকে রক্ষা পেতেই হয়তো পরিবারের সদস্যরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যদিও মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...