Thursday, April 2, 2026

বুধবারেই তাপস-কুন্তল-শান্তনুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

নিয়োগ দু*র্নীতির জট কাটিয়ে উঠতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মন্ডলের (Tapas Mondal) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ইডি (ED) । এরপর কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সল্টলেকে ইডির (ED) দফতরের তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর বুধবার ফের তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস-কুন্তল-শান্তনুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রথমে কুন্তল ঘোষ এবং পরে তাপস মন্ডলকে টানা জিজ্ঞাসাবাদের পর এবার তলব করা হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও (Shantanu Banerjee)। সূত্রের খবর, মঙ্গলবার মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় বচসায় জড়িয়ে পড়েন তাপস-কুন্তল। বারবার গোপাল দলপতির প্রসঙ্গ উঠে আসে বলে জানা যায়। তাই এবার তিনজনকেই একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি (ED)।

Related articles

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...