Saturday, April 4, 2026

সরস্বতী পুজোয় আচমকাই নিজের কলেজে মুখ্যমন্ত্রী! গলা মেলালেন ছাত্রীদের সঙ্গে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে নন, ধরা দিলেন কেলেজের প্রাক্তন ছাত্রী হিসেবে। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস হলেও একইদিনে পড়েছে সরস্বতী পুজোও (Saraswati Pujo)। তাই এদিন সকালে আচমকাই নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যোগমায়া দেবী কলেজে (Yogmaya Devi College) হাজির হলেন তিনি। বলা যায় রীতিমতো সারপ্রাইজ ভিজিট (Surprise Visit)। রেড রোডে সাধারণতন্ত্র দিবস পালন করে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে আসবেন সেটা হয়তো কেউ ভাবতেও পারেননি। তবে নিজের কলেজে এমন হঠাৎ করে চলে আসায় একদিকে চমকে গিয়েছেন সকলে, ঠিক তেমনই কাছের মানুষকে পেয়ে অভিভূত সকলেই।

পাশাপাশি এদিন ছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে গানও গাইলেন মুখ্যমন্ত্রী। গাইলেন আকাশ ভরা সূর্য তারা। বাগদেবীর আরাধণার মধ্যে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পড়ুয়ারা আনন্দে আত্মহারা। রেড রোড (Red Road) থেকে বাড়ি ফেরার পথে হাজরায় যোগমায়া দেবী কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যোগমায়া দেবী কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজ। এই কলেজের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা টান।

তবে এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ছাত্রীরা আবদার করে বসেন। অনেকেই সেলফি তুলতে চান। প্রত্যেকের আবদার পূরণ করেন যোগমায়া দেবী কলেজের এই প্রাক্তন ছাত্রী। পাশাপাশি নানা বিষয়ে কথাও বলেন, গল্প করেন। এমনকী সুবিধা–অসুবিধার কথাও জেনে নেন। তারপর মুখ্যমন্ত্রী পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন। শুভেচ্ছা জানান সরস্বতী পুজোর। পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেই পুজো এবং ভোগের আয়োজনপর্ব খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...