Saturday, April 4, 2026

সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পুলিশ মেডেল পেলেন বাংলার ২২ জন

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের(republic day) অনুষ্ঠানে মেতেছে গোটা দেশ। দিল্লির(Delhi কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। উৎসব আয়োজনের মাঝে বিশেষ এই দিনে দেশের মোট ৬৬৮ জন পুলিশকর্মীকে সম্মানিত করবেন রাষ্ট্রপতি(President)। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার ২২ জন।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার জাভেদ শামিম ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পাচ্ছেন প্রেসিডেন্টস মেডেল। পাশাপাশি পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পাচ্ছেন সুনীলকুমার চৌধুরি (আইজি, ভবানী ভবন), ধীরেন্দ্র সিংহ (এসিপি, কলকাতা পুলিশ), শঙ্করপ্রসাদ ঘোষাল (ডিএসপি, ভবানী ভবন), স্বরূপকান্তি পাহাড়ি (ইন্সপেক্টর, কলকাতা পুলিশ), নীলমণি নন্দী (ইন্সপেক্টর, কলকাতা পুলিশ), উজ্জ্বল হাজরা (ডিসিপি, বডি গার্ডস লাইন), বিশ্বজিৎ রায় (কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ), অমল মল্লিক (কনস্টেবল, কলকাতা পুলিশ), অরুণ কুমার তামাং (নায়েক সুবেদার, পশ্চিমবঙ্গ পুলিশ), বুলু সেনাপতি (এএসআই, কলকাতা পুলিশ), অসীমকুমার সাহা (বডিগার্ডস লাইন, কলকাতা পুলিশ), রথীন্দ্রনাথ ভৌমিক (এএসআই, কলকাতা পুলিশ), তপন রায় (এসআই, কলকাতা পুলিশ), অমরচন্দ্র ধীবর (এসআই, পশ্চিমবঙ্গ পুলিশ), স্বপনকুমার হুদাইত (এএসআই, কলকাতা পুলিশ), বাসুদেব সরকার (আইসি, পশ্চিমবঙ্গ পুলিশ), পূর্ণিমা ঘোষাল (কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশ), শঙ্কর মজুমদার (কনস্টেবল, কলকাতা পুলিশ)।

এছাড়া তিন সিবিআই কর্মী – হেড কনস্টেবল জওহরলাল নায়েক, হেড কনস্টেবল দেবদত্ত মুখোপাধ‌্যায় এবং স্টেনোগ্রফার খোকন ভট্টাচার্যও পাচ্ছেন পুলিশ মেডেল। এছাড়া, সিবিআইয়ের তিন আধিকারিকও মেডেল পাচ্ছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...