Saturday, April 4, 2026

কন‍্যাশ্রী কাপ চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Date:

Share post:

কন‍্যাশ্রী কাপ চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের ফাইনালে মেয়েদের লাল-হলুদ ব্রিগেড ১-০ গোলে হারাল শ্রীভূমি এফসি কে। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সুলঞ্জনা রাউল। ৮৭ মিনিটে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে কন‍্যাশ্রী কাপ চ‍্যাম্পিয়ন করেন তিনি।

এদিন ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের খেলা জমে ওঠে। টান টান উত্তেজনার ফাইনাল ম‍্যাচের দায়িত্ব ছিলেন ফিফা এলিট প‍্যানেলের রেফারি কনিকা বর্মন। ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৮৭ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন সুলঞ্জনা।

এদিন কন‍্যাশ্রী কাপের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ‍্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। ছিলেন আইএফএ-এর সভিপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বান দত্ত-সহ অনেকেই।

আরও পড়ুন- SSC Recruitment: নবম-দশমে ১৩৮৪২ টি শূন্যপদে শিক্ষক নিয়োগে তৎপরতা রাজ্যের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...