Wednesday, June 24, 2026

দুর্নী*তির সঙ্গে আপোস নয়! দলের প্রধানকে বরখাস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের

Date:

Share post:

করের (Tax) হিসাব খতিয়ে দেখতেই বিপত্তি। নিয়ম বহির্ভূত আয়ের প্রমাণ পেতেই দলের প্রধানকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। রবিবার কনজারভেটিভ পার্টির (Conservative Party) চেয়ারম্যান নাধিম জাহাভিকে (Nadhim Zahawi) বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK Prime Minister)। ঋষি সুনাক স্পষ্টভাবে জানিয়ে দেন, আয়কর নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ সত্যি প্রমাণিত হয় জাহাভির বিরুদ্ধে। আর সেকারণেই তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হল।

রবিবার সাংবাদিকদের উদ্দেশে বিবৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, নাধিম জাহাভিকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দল ও সরকার দুটি জায়গা থেকেই তাঁকে বরখাস্ত করা হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ উঠেছে ইরাকি বংশোদ্ভূত দলের চেয়ারম্যানের বিরুদ্ধে। সূত্রের খবর, তদন্তকারীদের হুমকি দিয়ে প্রভাবিত করতে চেষ্টা করেছিলেন কনজারভেটিভ দলের চেয়ারম্যান।

তবে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ ওঠায় বেশ অস্বস্তিতে সুনাক। লিজ ট্রাস ও বরিস জনসনের মন্ত্রিসভাতেও মন্ত্রী ছিলেন জাহাভি। তবে দুর্নীতির সঙ্গে তিনি যে কোনওরকম আপোস করবে না সেই বার্তাই দিলেন সুনাক।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...