Friday, April 3, 2026

শেষর*ক্ষা হল না ! পুলিশের গু*লিতেই প্রা*ণ গেল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর 

Date:

Share post:

অনেক চেষ্টা করেও লাভ হল না। রবিবার দিনভর মৃ*ত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে সন্ধ্যায় হার মানলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস (Health Minister of Odisha Nabakishore Das)। রবিবার সকালে পুলিশের গুলিতে গুরুতর জখম হওয়ার পর ভুবনেশ্বরের (Bhubaneswar) এক হাসপাতালে চিকিৎসা চলছিল স্বাস্থ্যমন্ত্রীর(Health Minister)। এদিন সন্ধ্যায় হাসপাতালেই মৃ*ত্যু হল তাঁর।

রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গু*লি চালায় এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। মন্ত্রীর বুকে দুটি গুলি লাগে। গুরুতর আ*হত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেডি নেতা-কর্মীদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রীর পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া জেলা থেকে এয়ারলিফ্ট করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় মন্ত্রীকে।

উল্লেখ্য, রবিবার সকালে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন নবকিশোর। আর গাড়ি থেকে নামার সময়ই তাঁকে লক্ষ্য করে গু*লি ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর গোপাল রায় স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গু*লি চালিয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নামতেই বুকে গুলি লাগে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের। এদিন বজরঙ্গ নগরে মন্ত্রীর গাড়ি এসে দাঁড়ায়। পিছন থেকে নিরাপত্তারক্ষী এসে দরজা খুলে দেন মন্ত্রীর। সামনের সিটে বসে ছিলেন মন্ত্রী। তিনি গাড়ি থেকে নামতেই দলীয় সমর্থকরা এগিয়ে আসেন মন্ত্রীর দিকে। তাঁর গলায় মালা পরিয়ে দেন। এরপরই দেখা যায়, মন্ত্রী ছিটকে গাড়ির ভিতরে পড়লেন। দুই হাত দিয়ে চেপে ধরে রয়েছেন বুক। সঙ্গে সঙ্গে বোঝা যায়, গু*লিবিদ্ধ হয়েছেন মন্ত্রী।

এদিকে ঘটনার কড়া সমালোচনা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী নব দাসের উপরে হাম*লার ঘটনায় আমি স্তম্ভিত। গোটা ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...