Saturday, April 4, 2026

মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খোলা নিয়ে বিপত্তি, শিরোনামে ইন্ডিগো

Date:

Share post:

মাঝ আকাশে বিমানে (Flight) ধস্তাধস্তি, আপৎকালীন দরজা খোলা, হতবাক যাত্রীরা। নাগপুর থেকে মুম্বই (Nagpur to Mumbai) যাচ্ছিল ইন্ডিগোর (Indigo) ওই বিমান, যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মাঝ আকাশে হঠাৎই বিমানের আপৎকালীন দরজা (Emergency Exit) খোলার চেষ্টা করতে থাকেন এক যাত্রী।

উড়ানে অপ্রীতিকর ঘটনা এড়ানো যাচ্ছে না কিছুতেই। গত বছরের শেষ থেকেই একের পর এক ঘটনার জেরে খবরের শিরোনামে উঠে আসে নানা বিমান সংস্থা। এবার ইন্ডিগো। অবতরণের কিছুটা সময় আগে কেন যাত্রী হঠাৎ আপৎকালীন দরজা ধরে টানাটানি করছিলেন সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। যদিও মারাত্মক কিছু ঘটার আগেই সতর্ক হয়ে যান বিমানকর্মীরা (crew became alert)।  সঙ্গে সঙ্গে পাইলটকে জানান গোটা বিষয়টি। নিয়ম মেনে সাবধান করা হয় ‘ইন্ডিগো’-র উড়ানের ওই যাত্রীকে (indigo passengers became alert)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...