Saturday, April 4, 2026

Australia : আ*ক্রান্ত ৫ ভারতীয়, খালি*স্তানি তা*ণ্ডবে উত্ত*প্ত মেলবোর্ন

Date:

Share post:

ক্যাঙারুর দেশে ফের আক্রা*ন্ত ভারতীয়রা। খালি*স্তানি হাম*লায় আক্রা**ন্ত ৫ ভারতীয় (Indian)। জ*খম হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সূত্রের খবর রবিবার মেলবোর্নে (Melbourne)একটি প্রতিবাদ মিছিলে জড়ো হয়েছিলেন অস্ট্রেলিয়া (Australia) নিবাসী ভারতীয়রা। সেই শান্তিপূর্ণ মিছিলে হা*মলা চালায় খালি*স্তানিরা বলেই স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ভিক্টোরিয়া পুলিশ (Victoria Police)।

বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ায় খালি*স্তানিদের তা*ণ্ডব বেড়েছে। একাধিক মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। রবিবার বিকেলে মেলবোর্নে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন সেদেশে বসবাসকারী ভারতীয়রা। সেখানেই হলুদ পতাকা নিয়ে আচমকা হা*মলা চালান খালি**স্তানিরা বলে জানা যায়। তাঁরা ভারতীয়দের হাত থেকে তেরঙ্গা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ। এরপরই প্রথমে লাঠি চালানো হয় এবং পরবর্তীতে তরোয়াল হাতে হামলা চালাতে দেখা যায় এক ব্যক্তিকে। সবটাই ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে। পরে গুরুতর জ*খম অবস্থায় পাঁচ ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা। দা**ঙ্গা লাগানোর অভিযোগে ইতিমধ্যেই বছর তিরিশের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে ভিক্টোরিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...