Saturday, June 27, 2026

বীরভূমে নতুন দুটি থানা! মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার বীরভূমে (Birbhum) পৌঁছনোর আগেই আরও দুটি পুলিশ থানা (Police Station) তৈরির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মহম্মদ বাজার (Muhammad Bazar) থানাকে ভেঙে মোট তিনটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল মহম্মদ বাজার, রামপুর (Rampur) এবং দেউচা (Deucha)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানা এলাকার মধ্যেই পড়ে দেউচা পাচামি কয়লা খনি এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই জানিয়েছেন এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে দেউচা। সেখানে বড় বিনিয়োগ আসতে চলেছে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানও হবে। সেকারণেই সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রধান লক্ষ্য। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই যাতে সবকিছুই ঠিকঠাক চলে তার জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে খনি এলাকায় অশান্তি অনেকটাই কমবে বলে মত রাজনৈতিক মহলের। তবে রাজ্যে বড় থানা এলাকা ভেঙে নতুন থানা গঠনের ধারা নতুন নয়। এর আগে উত্তর ২৪ পরগনার একাধিক থানা ভাঙা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল বীরভূমের নাম।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আজ বিকেলেই বোলপুর পৌছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙা হেলিপ্যাডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে বোলপুরেই থাকবেন তিনি। মঙ্গলবার মালদহের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে নিরাপত্তা থেকে সভাস্থল তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। আর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে এমন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...