Saturday, June 20, 2026

আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত।  ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতের মেয়েরা। ঝুলন গোস্বামী, মিতালি রাজদের বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। বোনেরা ক্রিকেটে প্রথম সুযোগেই বিশ্বসেরা। স্বপ্নপূরণ হয়নি ঝুলনের, কিন্তু পারলেন বাংলার রিচা, তিতাস, ঋষিতারা।  বাংলার তিন মেয়ে প্রথম বিশ্বজয়ের উজ্জ্বল নক্ষত্র। এতে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে কী দুর্দান্ত জয়! এটি কেবলমাত্র শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা আগামির দিনগুলিতে আরও শীর্ষে পৌঁছবে।“

আইসিসির এটাই উদ্বোধনী অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তাতে প্রথমবারই চ্যাম্পিয়ন হল ভারত। এই অসাধ্য সাধনে অবদান থাকল হুগলি ও শিলিগুড়ির দুই বঙ্গ কন্যার। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগে ভাসলেন তিতাস সাধু ও রিচা ঘোষরা।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...