Tuesday, June 9, 2026

Alka Yagnik : গিনেস রেকর্ডে নব্বই-এর মেলোডি কুইন ! হলিউডকে টেক্কা দিল বলি ইন্ডাস্ট্রি

Date:

Share post:

বলিউডের জয়জয়কার বিশ্ব জুড়ে। একদিকে ‘পাঠান'(Pathan) দাপট দেখাচ্ছে সারা দুনিয়ায়, ৫ দিনে ৫০০ কোটির রেকর্ড গড়েছে এই ছবি। এর মাঝেই ফের সুখবর বলি অন্দরে। এবার নব্বই-এর মেলোডি কুইন অলকা ইয়াগনিকের (Alka Yagnik) বাজিমাত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guiness Book of World Records)। এই নিয়ে টানা তিনবার ‘মোস্ট স্ট্রিমড সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড’ (Most Streamed Singer In The World) তকমা পেলেন তিনি। পরাস্ত হতে হল হলিউডের তাবড় তাবড় গায়িকাদের।

কিছু মাস ধরে বলিউডের আকাশে খরা চলছিল। এবার সব কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করেছে বলিউড সিনেমা। শাপমুক্তি ঘটিয়েছে ‘পাঠান’। তবে সেই আনন্দের পাশাপাশি বলি ইন্ডাস্ট্রির মুখ উজ্জ্বল করলেন নাইন্টিজের বলিউড ‘মেলোডি কুইন’ অলকা ইয়াগনিক (Alka Yagnik)। গিনেস বিশ্ব রেকর্ডের রিপোর্ট বলছে, গতবছর অর্থাৎ ২০২২ সালে প্রায় ১৫.৩ বিলিয়ন মানুষ অনলাইনে স্ট্রিম করে অলকা ইয়াগনিকের গান শুনেছেন। এই নিয়ে টানা তিনবার বিশ্বের অন্যান্য গায়কদের হারিয়ে সাফল্যের হ্যাট্রিকের রেকর্ড গড়লেন ‘মেলোডি কুইন’। টেলর সুইফট (Taylor Swift), বিটিএস (BTS), ড্রেক (Drake) এবং বিয়ন্সকে(Beyonce) পেছনে ফেলে গড়ে প্রতিদিন ৪২ মিলিয়ন স্ট্রিম হয়েছে তাঁর গান। ২০২১ সালে ১৭ বিলিয়ন স্ট্রিম হয়েছিল, এবং তার আগের বছর অর্থাৎ ২০২০ সালে ১৬.৬ বিলিয়ন মানুষ স্ট্রিম করে শুনে ছিলেন গায়িকার গান।

প্রথমে অলকা রয়েছেন যেমন তেমনই প্রথম পাঁচে স্থান পেয়েছেন আরও তিন ভারতীয় গায়ক। অলকার পরে আছেন পুয়ের্তো রিকান ব়্যাপার ব্যাড বানি। তিন নম্বরে উদিত নারায়ণ, প্রায় ১০.৮ বিলিয়ন মানুষ অনলাইনে স্ট্রিম করে তাঁর গান শুনেছেন। চতুর্থ স্থান দখল করেছেন অরিজিত সিং। পাঁচে আছেন কুমার শানু।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...