Saturday, April 4, 2026

আদিবাসী শিক্ষা নিয়ে রাজনীতি! উচ্চশিক্ষায় দিশা দেখাতে ব্যর্থ বাজেট  

Date:

Share post:

বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে নয় রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election)। এই আবহেই বুধবার ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Shitaraman)। দেশের সব সেক্টরের মধ্যে অন্যতম হল শিক্ষা ক্ষেত্র (Education Sector)। বিশেষজ্ঞদের মতে, যে কোনও দেশেই উন্নয়নের প্রথম ধাপ হল শিক্ষা। কিন্তু সেই শিক্ষাক্ষেত্রকে কী নতুন দিশা দেখাতে পারল মোদি সরকার (Narendra Modi Government)? নাকি পুরোটাই চব্বিশের নির্বাচনকে মাথায় রেখে পলিটিক্যাল স্ট্যান্ট (Political Stunt)? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এবছর শিক্ষাক্ষেত্রে বাজেটের চিত্রটা কেমন? জেনে নিন

বুধবার দেশজুড়ে শিশুদের জন্য ডিজিটাল লাইব্রেরি তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে শিশুদের শিক্ষাব্যবস্থাকে জোরদার করার জন্যই এমন উদ্যোগ। কিন্তু দেশের একাধিক রাজ্যে যেখানে এখনও প্রযুক্তির ছিটেফোঁটা পৌঁছয়নি। সেখানে ডিজিটাল লাইব্রেরির ভবিষ্যৎ বড়সড় প্রশ্নের মুখে।

পাশাপাশি দেশজুড়ে ১৫৭টি নতুন নার্সিং কলেজ (Nursing College) তৈরির ঘোষণা করা হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে। তবে কলেজ তৈরির কথা ঘোষণা করা হলেও ছাত্রছাত্রীদের ফি ও পরিকাঠামোগত বিষয়ে কোনও সুনির্দিষ্ট বিষয় বাজেটে উঠে আসেনি। এদিন সীতারমণ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে দেশে ১৫৭টি মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই মেডিকেল কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এবার নতুন করে ১৫৭টি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

এছাড়াও দেশজুড়ে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের ঘোষণা করা হয়েছে বাজেটে। একলব্য মডেল প্রকল্পে আগামী ৩ বছরে তিন লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮ হাজার ৮০০ অতিরিক্ত শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষক নিয়োগ করলেও স্কুলের পরিকাঠামো ও ছাত্রছাত্রীদের বেতন বিন্যাসের কোনও দিশা বাজেট দেখাতে পারেনি। কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে বড় ফ্যাক্টর তা মাথায় রেখেছেন মোদি সরকার। আর সেই কারণেই বাজেটে তার প্রতিচ্ছবি দেখা গিয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, শিক্ষা ব্যবস্থায় জোর দিয়ে আদিবাসীদের মন জয়ের বিশেষ চেষ্টা কেন্দ্রের।

পাশাপাশি বিভিন্ন রাজ্যে ৩৯টি স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র তৈরির ঘোষণা করা হয়েছে বাজেটে। আর সেই পথে পা বাড়িয়েই শিক্ষকদের প্রশিক্ষণের উপর আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। সেই সঙ্গে জেলার প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়নের বিষয়টিতে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এছাড়াও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মিলটস রিসার্চের মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে বাজেটে। তবে গবেষণাক্ষেত্রে নতুন কী পরিবর্তন আসতে চলেছে? সেবিষয়ে বাজেটে কিছুই উল্লেখ করা হয়নি। তবে উচ্চশিক্ষায় কোনও দিশাই এই বাজেটে দেখতে পাওয়া যায়নি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...