Saturday, June 27, 2026

প্রাথমিকের তদন্তে CBI-কে ধুইয়ে দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

হাইকোর্টে ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI)। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানিতে এবার সিবিআইকে ধুইয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) দুটি পাসপোর্ট উদ্ধার হয়েছে বলে এদিন কোর্টকে জানায় CBI-এর আইনজীবী। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কার্যত তোপ দাগেন বিচারপতি। তিনি জানান, এভাবে একের পর এক দুর্নীতি হয়ে চলেছে অথচ তদন্তভার হাতে নিয়েও আসল বিষয়ের ধারে কাছেও পৌঁছতে পারছেন না অফিসারেরা। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে (CBI)সরাসরি প্রশ্ন করেন, “কতবার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি, শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি আছে জানেন কি? আমি জানি। এটা তো আমি আগেও বলেছি। সব তদন্ত আমি করলে, তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাস কী করেছেন?” সিবিআইকে (CBI)এভাবেই প্রশ্ন করেন বিচারপতি।

উল্লেখ্য এর আগেও বারবার সিবিআই- এর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট উদ্ধারের ঘটনায় বিস্মিত বিচারপতি সিবিআই- এর তদন্ত পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। জোড়া পাসপোর্ট উদ্ধার হওয়ার পর বিচারপতির প্রশ্ন করেন, এটা কী করে সম্ভব? রীতিমত ছি ছি বলতে শোনা যায় তাঁকে। আদালতে সিবিআই জানায়, কিছু এসএমএস উদ্ধার করার পাশাপাশি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানিকের কাছ থেকে কিছু সূত্র মিলেছে। এরপরই গর্জে ওঠেন বিচারপতি। তিনি বলেন সব সঠিক ভাবে খুঁজে বের করার দায়িত্ব সিবিআই-এর। তাঁরা কাজ করছেন না কেন, রীতিমত জবাব চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...