Friday, May 8, 2026

BNCCI-এর ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে এক ফ্রেমে প্রসেনজিৎ-অলকানন্দা !

Date:

Share post:

বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (Bengal National chamber of commerce and industry) ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস (136th foundation day) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মহানগরীতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায় (Alakananda Roy)। ১৮৮৭ সালের ২ ফেব্রুয়ারি পথ চলা শুরু করে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI)। শতবর্ষ পেরিয়েও স্বমহিমায় এগিয়ে চলেছে এই সংস্থা।

BNCCI – এর প্রতিষ্ঠা দিবসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়কে সঙ্গী নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট দেবাশিস দত্ত (Debasish Dutta) । তিনি বলেন এই সংস্থার এত বছরের সফরে প্রবীণ থেকে নবীন প্রত্যেকের অবদান অনস্বীকার্য। নৃত্যশিল্পী অলকানন্দা রায় জানান, ভালোবেসে জীবনে সব অসম্ভবকে সম্ভব করা যায়। ঠিক যেভাবে তার নৃত্য শৈলীর মাধ্যমে লাভ থেরাপি দিয়ে অনেক আসামিকে নতুন করে জীবন নিয়ে ভাবার স্বপ্ন দেখাতে পেরেছেন তিনি, সেভাবেই এই সংস্থাও প্রতিটি মানুষকে ভালোবাসার বাঁধনে আগলে রেখে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে বলে এদিন উল্লেখ করেন শিল্পী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেন প্রেসিডেন্ট দেবাশিস দত্ত। সবার প্রিয় বুম্বাদা পাল্টা বলেন, ” আমি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র” । আগামীতে সকলকে নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করার পাশাপাশি মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার অঙ্গীকার নেন BNCCI এর কর্তা থেকে শুরু করে কর্মীরা।

Related articles

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...