Saturday, March 14, 2026

বাজেটের পরই মধ্যবিত্তর পকেটে টান! ফের বাড়ল দুধের দাম

Date:

Share post:

সবে মাত্র দুদিন হয়েছে বাজেট ঘোষণা। আর তারপরই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম। সাধারণ মানুষের জ্বালা বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়ল আমুল দুধের দাম। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং লিমিটেড জানিয়েছে, এক লিটার দুধে বাড়ছে ৩ টাকা করে। আজ, ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:ফেব্রুয়ারির শুরুতে ফের নামল তাপমাত্রার পারদ
জানা গেছে, আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল গোল্ড, আমুল এটু বাফেলো মিল্ক– সব ধরনের দুধেই বাড়ছে এই দাম। ফলে আমুল তাজার এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হল ৫৪ টাকা, কাউ মিল্কের এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে ৫৬ টাকা, আমুল গোল্ড হল ৬৬, আমুল এটু বাফেলো মিল্ক হল ৭০ টাকা লিটার।
নতুন বছর শুরু হতেই এই নিয়ে দুবার দুধের দাম বাড়ল। গত বছর তিন বার বেড়েছিল আমুল দুধের দাম। সংস্থার দাবি, দুধের উৎপাদনের খরচ এত বাড়ছে, সেই কারণেই দুধের দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা।

সবমিলিয়ে দুধের দাম ক্রমাগত বাড়ার ফলে মধ্যবিত্তর চিন্তা বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিনে দিনে অগ্নিমূল্য হওয়ায় হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। নাগালের বাইরে দুধের দাম চলে যাওয়ায় শিশুদের পেটেও টান পড়ছে।


 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...