Friday, April 3, 2026

ফেব্রুয়ারির শুরুতে ফের নামল তাপমাত্রার পারদ

Date:

Share post:

পূর্বাভাস অনুযায়ী ফের নামল তাপমাত্রার পারদ। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদল চলছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা কমবে। ফলে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের তাপমাত্রা নিম্নগামীই থাকবে। ৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি তা ঊর্ধ্বগামী হবে। ১০, ১১ ফের তাপমাত্রা নিম্নগামী হবে।
দিনের তাপমাত্রাতেও রাতারাতি পরিবর্তন এসেছে। ফলে ফেব্রুয়ারির শুরুতে ফের একবার শীতের আমেজ ফিরল বঙ্গে। বেজায় খুশি শীতপ্রেমীরা। যাওয়ার বেলাতেও শীত এক ঝোড়ো ইনিংস খেলতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই আমেজ আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এই মরশুমে তাপমাত্রা পতনের আর কোনও সম্ভাবনা নেই। এদিকে, পার্বত্য ও সমতল, তরাই, ডুয়ার্সেও রবিবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। মালদা, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে ফারাক কমবে। ফলে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...