Monday, June 22, 2026

ডো*পিংয়ের দায়ে কড়া শা*স্তি, ২১ মাসের জন্য বহি*ষ্কৃত দীপা কর্মকার

Date:

Share post:

২১ মাসের জন্য অ্যাথলেটিক্স থেকে বহিষ্কার করা হল দীপা কর্মকারকে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি বা ITA-র পক্ষ থেকে ভারতের এই জিমন্যাস্টকে বহিষ্কারের ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগ রয়েছে। তাঁর সাসপেনশনের খবর আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনকে জানিয়েছে ITA। ২০২১ সালের ১১ অক্টোবর তাঁর স্যাম্পল সংগ্রহ করা হয়। তারপর থেকে তিনি জিমন্যাস্টিকের বাইরে ছিলেন। অবশেষে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করা হল। তাঁর এই ব্য়ানটা বহাল থাকলে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত। কারণ তদন্তের জন্য তিনি এতদিন খেলতে পারেননি। সেটাকে শাস্তি হিসেবে দেখা হবে।
ITA-র পক্ষ থেকে বলা হয়, “দীপা কর্মকারকে ২১ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। যা চলবে ২০২৩ সালের ১০ জুলাই পর্যন্ত। FIG-র অ্যান্টি ডোপিং রুলসের ১০.৮.২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা গিয়েছে দীপা কর্মকারের টেস্ট রিপোর্টে হিজানামিন নামে একটি ড্রাগসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এই ড্রাগস আন্তর্জাতিক ড্রাগ বিরোধী এজেন্সি ২০১৭ সালে নিষিদ্ধ করে। ২০২১ সালের ১১ অক্টোবর দীপার শরীরে স্যাম্পেল নেওয়া হয়।
ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আরও জানিয়েছে, যেহেতু ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনের শাস্তি কাটিয়েছেন দীপা, তাই তাঁকে আর পাঁচ মাস শাস্তি কাটাতে হবে। তবে তার মধ্যেই আশার আলো বাঙালি জিমন্যাস্টের জন্য। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় সেই প্রতিযোগিতায় অংশ নিতে কোনও সমস্যা হবে না দীপার।
২০১৬ সালের রিও অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ পদক জিততে পারেননি দীপা। তার পরে দীর্ঘ দিন চোটে ভুগেছেন তিনি। চোট সারার পরে নির্বাসনের শাস্তি পেয়েছেন তিনি।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...