Saturday, April 4, 2026

তোলাবাজির অভিযোগে গ্রেফ*তার বিজেপি যুব মোর্চার কার্যকর্তা

Date:

Share post:

শাসকদলের নেতাদের দিকে বারবার অভিযোগ দুর্নীতির অভিযোগ তোলে গেরুয়া শিবির। এবার একে একে জালে জড়াচ্ছেন বিজেপি (BJP) নেতৃত্ব। নির্মীয়মাণ বহুতলের প্রোমোটারের থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চার কার্যকর্তা প্রশান্ত দেবনাথ (Prasanta Debnath)।

অভিযোগ, গতবছর সল্টলেকের (Salt Lake) সুকান্ত নগর এলাকার প্রোমোটার আমির খান প্রশান্ত দেবনাথের নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন। সেখান তিনি জানান, একটি বহুতল তৈরির সময় ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা দাবি করেন ওই বিজেপি যুবনেতা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত প্রশান্ত দেবনাথ ওরফে ফাটাকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। যদিও দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। বিজেপি নেতা অনুপম ঘোষের দাবি, “বিজেপির সক্রিয় কার্যকর্তা প্রশান্ত। তিনি সুকান্ত নগর এলাকার বেআইনি নির্মাণের বিরোধিতা করেছিলেন। সেই কারণেই তাঁকে আটকাতে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”

 

তবে, সেই অভিযোগ উড়িয়ে শাসকদলের দাবি, প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। আইন আইনের পথে চলবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...