Sunday, March 15, 2026

আমেরিকার আকাশে ফের ‘স্পা*ই বেলুন’! পেন্টাগনের দাবি ওড়াল চিন   

Date:

Share post:

চিন (China) ক্ষমা চাইলেও লাভের লাভ কিছুই হল না। ফের আমেরিকায় (America) দেখা মিলল চিনা স্পাই বেলুনের (Chinese Spy Balloon)। এবার ল্যাটিন আমেরিকার (Latin America) আকাশে দেখা মিলল ওই রহস্যজনক বেলুন (Mysterious Balloon)। শুক্রবার রাতেই পেন্টাগনের (Pentagon) তরফ থেকে বিবৃতি পেশ করে দ্বিতীয় রহস্যজনক বেলুনের দেখা মেলার কথা জানানো হয়েছে। এর আগে মন্টানার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে উড়তে দেখা গিয়েছিল একইরকমের রহস্যজনক বেলুন। শুক্রবারই চিনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এটি এয়ারশিপ যা ভুলবশত আমেরিকায় চলে গিয়েছে। কিন্তু দ্বিতীয়বার বেলুনের আকারের এয়ারশিপ (Airship) নজরে আসতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তবে এই রহস্যজনক বেলুনের দেখা মিলতেই মার্কিন সচিব অ্যান্টনি ব্লিনকিনের (Antony Blinkin) বেজিং সফর বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

এদিকে পেন্টাগনের দাবির প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, পেন্টাগন এ বিষয়ে অহেতুক জলঘোলা করছে। চিনের বিরুদ্ধে এই ধরনের প্রচার যাতে না হয়, সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনও ইচ্ছা চিনের নেই বলে মনে করিয়ে দিয়েছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র।

তবে, বেলুনটি চিনের তৈরি কিনা, সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। মার্কিন স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারি চালানোর জন্য চিন গুপ্তচর বেলুন পাঠিয়েছে বলে দাবি করে পেন্টাগন। বেলুটির গতিবিধির উপরও নজরদারি চালানো হচ্ছে বলে খবর। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্তা জানান, প্রাথমিকভাবে সন্দেহজনকে বেলুনটিকে গুলি করে নামানোর ভাবনাচিন্তা হয়েছিল। কিন্তু বেলুনটির মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকলে, তা থেকে বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয় বলে জানান তিনি।

পাশাপাশি পেন্টাগনের তরফে বিবৃতিতে আরো জানানো হয়েছে যে অতীতেও এই ধরনের গুপ্তচর বেলুন দেখা গিয়েছিল মার্কিন ভূখণ্ডে। কিন্তু সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়, তথ্য সংগ্রহের কাজে ব্যর্থ হয়েছিল বলে দাবি। এদিকে পেন্টাগনের মুখপাত্র প্যাট রায়ান বেলুনটিকে ল্যাটিন আমেরিকার ঠিক কোন জায়গায় দেখা গিয়েছে, সে বিষয়ে সঠিকভাবে কিছুই জানায় নি। তবে সূত্রের খবর, বেলুনটির গতিপথ আমেরিকার দিকে নয়। আধিকারিকরা ওই স্পাই বেলুনটিকে ট্রাক করছেন। আগামী কয়েকদিনও বেলুনটি আমেরিকার এয়ারস্পেসেই থাকবে বলে মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...