Monday, April 13, 2026

কাশ্মীরে যোশিমঠের ছায়া! একাধিক বাড়িতে ফাটল, সরানো হল বাসিন্দাদের

Date:

Share post:

যোশিমঠের(Yoshimath) আতঙ্ক এবার দেখা দিল কাশ্মীরে(Kashmir)। ভূস্বর্গের ডোডা জেলার এক পাহাড়ি গ্রামে ব্যাপকভাবে ফাটল দেখা দিতে শুরু করেছে। এই গ্রামের অন্তত ২০টি বাড়ি। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অনুমান করা হচ্ছে যোশিমঠের মতো ধীরে ধীরে বসে যাচ্ছে এই গ্রামটি। বিষয়টি নজরে আসার পর তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামটির পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে বিশেষজ্ঞ টিম।

ডোডার ডেপুটি কমিশনার বিশেষ মহাজন এপ্রসঙ্গে জানান, ঠিক কী কারণে বাড়িগুলিতে ফাটল ধরেছে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা রিপোর্ট দেওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এনিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাথরির নয়ি বস্তি গ্রামে প্রায় ৫০টির মতো বাড়ি রয়েছে। তাথরির মহকুমা শাসক আথার আমিন বলেছেন, ওই এলাকার মাটি বসে যাচ্ছে কেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

ওয়াকিবহাল মহল অবশ্য বলছে, কাশ্মীরের ওই পাহাড়ি গ্রামে রাস্তা নির্মাণের কাজ চলছে। এর জেরে ওই পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভস্থ মাটি নরম হয়ে গিয়ে একটা বড় এলাকাজুড়ে বসে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...