Friday, April 3, 2026

আধুনিক উপনগরীর একাংশ পঞ্চায়েত এলাকায়! সমস্যা মেটাতে বিল আনছে রাজ্য

Date:

Share post:

পদ্ধতিগত জটিলতা। আর তার জেরই আধুনিক উপনগরী নিউটাউনের (New Town) একাংশ ঢুকে গিয়েছে পঞ্চায়েত এলাকায়। এর জেরে জটিলতা সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানে নিউটাউন এলাকাকে নিয়ে একটি আলাদা পুরসভা করা হবে বলে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত একটি বিল আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

প্রশাসনিক সূত্রে খবর, পঞ্চায়েতের সাম্প্রতিক আসন পুনর্বিন্যাসের পর রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া ১এ, ১বি, ১সি, ১ডি, ২বি, ২ই, ২ এলাকাকে জ্যাংড়া হাতিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে চলে গেছে । এই বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

পুরমন্ত্রী জানিয়েছেন, নিউটাউন এলাকার জন্য পৃথক উন্নয়ন পর্ষদ রয়েছে। ওই এলাকা কখনোই পঞ্চায়েতের অধীন হতে পারে না। কারণ সেক্ষেত্রে ওই সব এলাকার বাসিন্দাদের দুদফায় কর দিতে হবে। বিষয়টি নিয়ে পুর দফতরের তরফে তিনি পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি লিখেছেন বলে পুরমন্ত্রী জানিয়েছেন । তিনি বলেন, জেলাশাসকের রিপোর্টের ভিত্তিতে এই চিঠি দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে। বিধানসভার অধিবেশনে এ নিয়ে সংশোধনী আনা হতে পারে।

আরও পড়ুন- ‘রিমোর্ট ভোটিং’-এ ‘না’! চাপে পড়ে বিরোধীদের আপত্তিকে মান্যতা কেন্দ্রের

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...