Sunday, June 21, 2026

নজর পঞ্চায়েতে: কেশপুরে আজ জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে(Panchayat election) জোর কদমে প্রচার পর্ব শুরু করে দিয়েছে তৃণমূল। ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের(TMC) ডাকে শনিবার কেশপুরে জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে অভিষেক এই জনসভা থেকে কি বার্তা দেন তা শুনতে মুখিয়ে রয়েছে জেলা তৃণমূল কর্মীরা।

জানা গিয়েছে, অভিষেকের এই জনসভায় সংশ্লিষ্ট জেলার লোকসভা ও বিধানসভার সব সদস্য উপস্থিত হবেন। অভিষেকের সবাইকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। শুক্রবার থেকেই দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন সভাস্থলের উদ্দেশ্যে। দলের দুই সংগঠনিক জেলার তরফে সবরকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে অভিষেকের এই জনসভাকে সফল করতে। বেলা দুপুর দুটোয় শুরু হবে জনসভা। শুক্রবার থেকেই দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা পুলিশের তরফেও সকলের সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ কেশপুরের এই সভার দিকেই আপাতত নজর রয়েছে সব মহলের।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...