Monday, April 6, 2026

Entertainment : বিবাহ বিভ্রাট ! সোমবার সাতপাকে ঘোরা হবে না সিড -কিয়ারার

Date:

Share post:

ঠিক যেন বলিউডের সিনেমা (Bollywood movie) , ক্লাইম্যাক্স শুরুর আগে নতুন চমক! এতদিন পর্যন্ত জানা গেছিল সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি মরুশহরে মন দেয়ানেয়া করবেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। কিন্তু বিয়ের একদিন আগেই লগ্ন বদল। সোমবার সাতপাক ঘুরবেন না ‘ শেরশাহ ‘ জুটি। তাহলে কি বিয়ে ক্যানসেল? জল্পনা বাড়ছে জয়সলমীরে।

বলিউডের হাই প্রোফাইল বিয়ে বলে কথা। এই মুহূর্তে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মরুশহর। সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা বিয়ের ব্যস্ততাকে সিলমোহর দিয়েছিল। যদিও মিডিয়ার সামনে নায়ক নায়িকা মুখ ফুটে কিছু বলতে চাননি। জানা গেছিল সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারী বিয়ে করবেন সিড কিয়ারা। সেইমতো দুই পরিবারও ঘনিষ্ঠরাও প্রাসাদে পৌঁছে গেছেন। কিন্তু হঠাৎ করে দিন বদল!

বিশেষ সূত্র মারফত পাওয়া খবর বলছে মঙ্গলবারেই হবে ‘মাঙ্গলিক পরিণয়’। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আগামীকাল অর্থাৎ সোমবার সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় জমজমাট সঙ্গীত অনুষ্ঠান হবে। এরপর ৭ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বর কনে। ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়বেন সিড কিয়ারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...