Saturday, March 14, 2026

কেরিয়ার শেষ করে দেওয়ার হু*মকি প্রাক্তন স্ত্রীর! আদালতের দ্বারস্থ ধাওয়ান

Date:

Share post:

প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ‍্যায়ের বিরুদ্ধে দিল্লির আদালতে দ্বারস্থ হয়েছেন ভারতের তারকা ব‍্যাটার শিখর ধাওয়ান। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কেরিয়ার শেষ করে দেওয়ার হু*মকির পাশাপাশি সম্মানহানির করার চেষ্টার অভিযোগ আনেন ধাওয়ান। এই অভিযোগ নিয়েই দিল্লির পাতিয়ালা হাউস আদালতে অভিযোগ দায়ের করেছেন তিনি।ধাওয়ানের এই আবেদনে সাড়া দিয়েছে আদালত।

এই নিয়ে দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার বলেন,” আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এভাবে কারও সম্মানহানি করা যায় না। শিখর ধাওয়ানের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনও মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। সমাজমাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি। কারণ, শুধুমাত্র একজনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না।”

বিচারক হরিশ কুমার আরও বলেন,”সংবাদমাধ্যমেও শিখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন। তাঁর কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারেন। এরপরেও যদি শিখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবে।”

গত বছর প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শিখরের। ধাওয়ানের অভিযোগ তারপর থেকে নাকি তাঁর বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করছেন আয়েশা।

আরও পড়ুন:‘আমাদের স্বপ্ন একটাই, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া’, বললেন মনোজ

 

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...