Tuesday, February 24, 2026

বিজেপির জনবিরোধী নীতি আর সিপিএমের স*ন্ত্রাস: মহেশতলার সভা থেকে মনে করালন কুণাল

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি বামপন্থীদের সন্ত্রাসের কথাও ভুললে চলবে না। মনে রাখতে হবে বাম আমলের হিংসা, কেলেঙ্কারি ও লোডশেডিং, স্বজনপোষণের কথাও। সোমবার বিকেলে ডায়মন্ড হারবার সংসদীয় কেন্দ্রের মহেশতলার বাটা মোড়ের জনসভা থেকে ৩৪ বছরের স্মৃতি মনে করিয়ে সিপিএমকে (CPIM) ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কয়েকদিন আগেই মহেশতলায় সভা করেছিল সিপিএম (CPIM)। একদা বামপন্থীদের ঘাঁটিতে সেই সভায় অনেক চেষ্টা করেও লোক জোটাতে পারেননি নেতারা। এমনই হাঁড়ির হাল এ রাজ্যের বামপন্থীদের। সেই সভার একেবারে উল্টো ছবি দেখা গেল সোমবার। মহেশতলায় তৃণমূলের জনসভায় উপচে পড়ল ভিড়। মহেশতলার বাটা মোড়ের জনসভার প্রধান বক্তা ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন সিপিএমকে তীব্র আক্রমণ করে কুণাল বলেন, আটের দশকে ইংরাজি তুলে দিয়েছিল বাম সরকার। যখন কমপিউটার আসছে, তখন কমরেডরা স্লোগান তুললেন, কমপিউটার ঢুকবে দেবো না। হংকং ব্যাঙ্কে ভাঙচুর করলেন। কী হল? বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে গেল। কয়েকটা প্রজন্মকে এভাবে শেষ করে দিলেন। আর এখন তাঁদের সামনে বক্তৃতা করছেন? শিক্ষায় অনিলায়ন-এর কথা ভুলে গেলেন? সবটা কন্ট্রোল করতেন অনিল বিশ্বাস। যাঁরা সিপিএমের হোলটাইমার তাঁদের পরিবারে একাধিক সরকারি চাকরি, কোথা থেকে হল কমরেড? কোন মেরিট লিস্ট, কোন ওএমআর শিটে এসব হয়েছিল কমরেড? সন্ত্রাস, গণহত্যা, লোডশেডিং, ধর্ষণ, নারী নির্যাতন কী ছিল না বাংলায়? তাঁরাও এখন কথা বলছে? আর এখন বাংলায় এই সিপিএম বিজেপির হাত ধরেছে। বিজেপি রাজনৈতিক ভাবে পারবে না বুঝতে পেরে সঙ্গে নিয়েছে সিপিএম ও কংগ্রেসকে। এ রাজ্যে বিজেপির দুই ভাই, সিপিএম ও কংগ্রেস আই। দুই ভাই মিলে গোলমাল পাকাচ্ছে। আর বিজেপি কিছু দেখলেই কেন্দ্রের টিম পাঠিয়ে দিচ্ছে। ২০০৯ সালে ভোটে হারবে বুঝেই মারাদোনাকে নিয়ে এসেছিল।

কুণাল আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। তাঁদের গোটা বাংলা দেখতে হয়। ডায়মন্ড হারবার দেখবেন আপনারা। চব্বিশের ভোটে এখানে তাঁকে বিরাট ব্যবধানে জেতাতে হবে। আপনারা অনেক সুট, বুট পরা প্রধানমন্ত্রী দেখেছেন। চব্বিশের ১৫ আগস্ট এবার দিল্লিতে পতাকা তুলবেন তাঁতের শাড়ি ও হাওয়াই চটি পরা বাংলার ঘরের মেয়ে। তাই তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ৪২টি কেন্দ্রেই জেতাতে হবে।

আরও পড়ুন- ম‍্যানসিটির বিরুদ্ধে বড় আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রিমিয়ার লিগ কমিটির

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...